৩ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক › প্রযুক্তি

চিত্র:চীনা আধুনিক প্রযুক্তি| |ক্রেডিট : সিএমজি:
চীনের চায়না মিডিয়া গ্রুপের ২০২৬ সালের বসন্ত উৎসব গালা অনুষ্ঠান ‘মার্শাল আটস বট’-এ নৃত্যশিল্পীদের পাশাপাশি হিউম্যানয়েড রোবটদের নাচের এক মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরা হয়, যা বিশ্বজুড়ে দর্শকদের প্রযুক্তিগত এবং উৎপাদন পদ্ধতির রূপান্তরের ফলে সৃষ্ট নতুন আকর্ষণ সরাসরি অনুভব করার সুযোগ করে দেয়। এগুলোর ক্ষিপ্র ও নিখুঁত গতিবিধি, অত্যন্ত সমন্বিত বিন্যাস এবং বুদ্ধিদীপ্ত ও স্থিতিশীল নিয়ন্ত্রণ কেবল এক নয়নাভিরাম দৃশ্যই ছিল না, বরং এটি ছিল নতুন ধরনের উৎপাদন-শক্তির এক প্রাণবন্ত ও গতিশীল মঞ্চ-প্রদর্শনী। ‘মার্শাল আটস বট’-এ ব্যবহৃত রোবটগুলোর মতোই রোবট ইতোমধ্যে চীনের অনেক কোম্পানির উৎপাদন লাইনে ব্যবহৃত হচ্ছে, যা উৎপাদন দক্ষতা কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনৈতিক ও নীতিগত আলোচনায় “নতুন মানের উৎপাদন-শক্তি” একটি শীর্ষ আলোচিত পরিভাষায় পরিণত হয়েছে। এই ধারণাটি সর্বপ্রথম ২০২৩ সালের সেপ্টেম্বরে চীনের শীর্ষ নেতা সি চিন পিং প্রস্তাব করেন। মূলত, নতুন মানের উৎপাদন-শক্তি হলো প্রযুক্তিগত উদ্ভাবন দ্বারা চালিত উৎপাদন-শক্তির একটি উন্নত রূপ, যা প্রচলিত প্রবৃদ্ধির পথ থেকে সরে এসে নতুন উন্নয়ন-দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর বৈশিষ্ট্য হলো উচ্চ প্রযুক্তি, উচ্চ দক্ষতা এবং উচ্চ গুণমান, যার একটি মূল সূচক হলো উৎপাদনশীলতার উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে এটি কেবল একটি তাত্ত্বিক হালনাগাদ বা আলোচনার মোড় পরিবর্তনের চেয়ে অনেক বেশি কিছু; এটি উৎপাদন-শক্তির ক্ষেত্রে একটি সত্যিকারের বিপ্লবের প্রতিনিধিত্ব করে—এমন একটি বিপ্লব, যা নিছক পরিভাষার ঊর্ধ্বে। আজ আমরা “ডেটা” এবং “অ্যালগরিদম”-কে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে আপনাকে নতুন মানের উৎপাদন-শক্তি বুঝতে সাহায্য করব। ডেটা: এক নতুন ধরনের উৎপাদন-উপকরণ মার্ক্সবাদী রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, উৎপাদন-উপকরণ হলো উৎপাদন-শক্তির বিকাশের বস্তুগত ভিত্তি। প্রচলিত উৎপাদন-শক্তি ভূমি, কাঁচামাল এবং যন্ত্রপাতির মতো বাস্তব উৎপাদন-উপকরণের ওপর নির্ভর করে; অন্যদিকে নতুন মানের উৎপাদন-শক্তি “ডেটা”-কে উৎপাদন-উপকরণ হিসেবে গ্রহণ করে। ডেটার বৈশিষ্ট্য হলো এর ভাগাভাগিযোগ্যতা, পুনঃব্যবহারযোগ্যতা এবং ক্রমাগত মূল্যসংযোজনের সম্ভাবনা, যা উৎপাদন, বিতরণ, প্রচলন এবং ভোগের সমস্ত পর্যায়ে পরিব্যাপ্ত হয়ে ডিজিটাল যুগে উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। রোবটের প্রতিটি নড়াচড়া এবং প্রতিটি সমন্বয় বিপুল পরিমাণ গতি-ডেটা, পরিবেশগত ডেটা এবং ছন্দ-ডেটার ওপর নির্ভর করে। এই অদৃশ্য ও অস্পর্শনীয় ডেটা নতুন যুগের “কাঁচামাল”-এর মতো বুদ্ধিমান উৎপাদনের জন্য মৌলিক সমর্থন প্রদান করে। সুতরাং ডেটা এখন আর কেবল সহায়ক তথ্য নয়, বরং সরাসরি মূল্য সৃষ্টির প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যা উৎপাদনের উপাদান গঠনে একটি গুণগত পরিবর্তন চিহ্নিত করে। অ্যালগরিদম: একটি উন্নত উৎপাদন-সরঞ্জাম উৎপাদন-সরঞ্জাম উৎপাদন-শক্তির স্তরের একটি গুরুত্বপূর্ণ সূচক। হাতেচালিত সরঞ্জাম থেকে শুরু করে বাষ্পীয় ইঞ্জিন এবং তারপর বুদ্ধিমান সিস্টেম পর্যন্ত সরঞ্জামের বিবর্তন উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন এনেছে। নতুন মানের উৎপাদন-শক্তি ব্যবস্থায় “অ্যালগরিদম” সবচেয়ে প্রতিনিধিত্বমূলক নতুন উৎপাদন “সরঞ্জাম” হয়ে উঠেছে। “মার্শাল আটস বট”-এর মিলিসেকেন্ড-স্তরের সিঙ্ক্রোনাইজেশন, জটিল কৌশলের নির্ভুল সম্পাদন এবং একাধিক যন্ত্রের নির্বিঘ্ন গঠন-সমন্বয় সাধনের ক্ষমতা বুদ্ধিমান অ্যালগরিদমের শক্তিশালী সমর্থনের ওপর নির্ভর করে। অ্যালগরিদম ডেটাকে স্থির তথ্য থেকে গতিশীল ক্ষমতায় রূপান্তরিত করে, যা যন্ত্রকে উপলব্ধি করতে, বিচার করতে, সম্পাদন করতে এবং অপ্টিমাইজ করতে সক্ষম করে। এটি উৎপাদন-পদ্ধতিকে হস্তচালিত থেকে ডিজিটাল-চালিত এবং অভিজ্ঞতা-চালিত থেকে বুদ্ধিমত্তা-চালিত করে, যার ফলে উৎপাদন-শক্তির একটি গুণগত উল্লম্ফন সাধিত হয়। অ্যালগরিদম ছাড়াও উন্নত উৎপাদন-সরঞ্জামগুলোর মধ্যে আরও রয়েছে বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, শিল্প রোবট, উচ্চমানের সিএনসি মেশিন টুলস, বুদ্ধিমান সেন্সর, চিপ ও কম্পিউটিং সুবিধা, শিল্প সফটওয়্যার এবং উচ্চ-নির্ভুল পরীক্ষা পদ্ধতি ইত্যাদি। নতুন মানের উৎপাদন-শক্তি: পরিভাষা বিপ্লব ও সারগর্ভ পরিবর্তনের এক দ্বৈত যুগান্তকারী অগ্রগতি “নতুন মানের উৎপাদন-শক্তি” ধারণাটি সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারা এবং উদ্ভাবন-দর্শনের একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি অন্তর্নিহিতভাবে একটি দ্বৈত রূপান্তরকে মূর্ত করে। একদিকে এটি পরিভাষার ক্ষেত্রে একটি বিপ্লবের প্রতিনিধিত্ব করে, যা প্রচলিত প্রবৃদ্ধি তত্ত্বের সীমাবদ্ধতা অতিক্রম করে এবং উন্নয়নের ধারণা ও জ্ঞানীয় প্রতিমানে উদ্ভাবন সাধন করে, যার ফলে ডিজিটাল ও বুদ্ধিমান যুগের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক অর্থনীতি তত্ত্ব গঠিত হয়; অন্যদিকে এটি প্রযুক্তিগত উদ্ভাবন দ্বারা চালিত উৎপাদন-শক্তির ক্ষেত্রে একটি বাস্তব জগতের বিপ্লবও বটে, যা উৎপাদন-পদ্ধতি, শিল্প কাঠামো এবং প্রবৃদ্ধির চালিকাশক্তিতে মৌলিক পরিবর্তন আনছে। নতুন মানের উৎপাদন-শক্তির বিকাশ কেবল প্রযুক্তি ও শিল্পের আধুনিকীকরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যাপক ও গভীর সংস্কারের মাধ্যমে উন্নত উৎপাদন-শক্তির বিকাশের চাহিদার সঙ্গে উৎপাদন সম্পর্ক যেন আরও ভালোভাবে খাপ খায়, তা নিশ্চিত করাও এর অন্তর্ভুক্ত। চীন ডেটা-ফ্যাক্টর বাজারের নিয়মকানুন উন্নত করে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবস্থার সংস্কারকে আরও গভীর করে, শিল্প-পরিবেশকে অনুকূল করে এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী নতুন মানের উৎপাদন-শক্তি বিকাশের মাধ্যমে উদ্ভাবনের প্রতিবন্ধকতা দূর করছে এবং উৎপাদন-সম্পর্ক ও উৎপাদন-শক্তির মধ্যে এক উচ্চতর গতিশীল সমন্বয় সাধন করছে। নতুন মানের উৎপাদন-শক্তির সমসাময়িক মূল্য ও বৈশ্বিক তাৎপর্য চীনের দৃষ্টিকোণ থেকে নতুন মানের উৎপাদন-শক্তি শিল্পোন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, সবুজ উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে দৃঢ় ভিত্তি প্রদান করে, যা চীনের অর্থনীতির কার্যকর গুণগত উন্নতি এবং যুক্তিসঙ্গত পরিমাণগত প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। এগুলো একটি আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তোলা, বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের উন্নয়নকে উৎসাহিত করা এবং চীনা শৈলীর আধুনিকায়ন বাস্তবায়নের এক শক্তিশালী চালিকাশক্তি। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে নতুন মানের উৎপাদন-শক্তির তাৎপর্যপূর্ণ বৈশ্বিক প্রভাব রয়েছে। এটি সকল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিকীকরণের একটি নতুন পথ দেখায়, যা সম্পদ লুণ্ঠন ও ব্যাপক সম্প্রসারণ পরিহার করে এবং উদ্ভাবন দ্বারা চালিত হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ভারসাম্যহীন উন্নয়ন এবং অপর্যাপ্ত প্রবৃদ্ধির গতির মতো সাধারণ চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়ে নতুন ধরনের উৎপাদনশীলতার অন্তর্নিহিত উদ্ভাবনী ধারণা, সবুজ অভিমুখিতা এবং অংশীদারিত্বের যুক্তি বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই উন্নয়ন এবং মানবজাতির জন্য অভিন্ন কল্যাণের সমাজ গঠনে চীনা প্রজ্ঞা ও সমাধান প্রদান করে। সূত্র: রুবি-আলিম-লাবণ্য, চায়না মিডিয়া গ্রুপ।
মন্তব্য:০