শিরোনাম
মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত *** চীনে ঐতিহাসিক জলসেচ প্রকল্প পরিদর্শনে সি-ম্যাকখোঁর কূটনৈতিক আলোচনা *** চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর ***




↠নিজস্ব প্রতিবেদক


৪ নভেম্বর, ২০২১

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:নরসিংদী| |ক্রেডিট : ইন্টারনেট

নরসিংদীতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ৩

নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউপি নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সকালে আলোকবালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল ( ২০), আমীর হোসেন (৫০) ও খুশু বেগম (৫৫)। স্থানীয় এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রিপন ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এক পর্যায় গুলিবিদ্ধ হয়ে রিপন মেম্বারের সমর্থক ৩ জন নিহত হন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে আরও ৩০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।





মন্তব্য