শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › সামরিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং| |ক্রেডিট : সিএমজি:

নজরদারিতে জাপানি ডেস্ট্রয়ার, জানালো চীনা সেনাবাহিনী

তাইওয়ান প্রণালীতে জাপানি নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'জেএস ইকাজুচি'র চলাচলকে কেন্দ্র করে টোকিও’র ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত উস্কানি’ হিসেবে অভিহিত করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং এক বিবৃতিতে জানান, জাপানি যুদ্ধজাহাজের এই পদক্ষেপ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল বার্তা দিচ্ছে। তিনি বলেন, এই ধরনের উস্কানি চীনের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এবং যেকোনো উস্কানি মোকাবিলায় চীনের সংকল্পকে আরও দৃঢ় করবে। জাপানকে 'এক চীন' নীতি এবং দুই দেশের মধ্যকার চারটি রাজনৈতিক নথির চেতনা মেনে চলার আহ্বান জানান তিনি। চীনা আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কমান্ডের মুখপাত্র সু ছেংহুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাপানি ডেস্ট্রয়ারটি প্রণালী অতিক্রম করার সময় চীনা নৌ ও বিমান বাহিনী সার্বক্ষণিকভাবে সেটিকে অনুসরণ এবং পর্যবেক্ষণ করেছে। সূত্র ও ছবি- সিনহুয়া।





মন্তব্য