শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২০ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:নাইজারের সবচেয়ে বড় বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর| |ক্রেডিট : ইন্টারনেট

নিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, প্রাণ গেল ৩৫ জনের

নাইজারের সবচেয়ে বড় বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির গুরুত্বপূর্ণ এই স্থাপনায় এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। বৃহস্পতিবার ভোরে রাজধানী নিয়ামের বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ফজরের নামাজের পরপরই তারা বিকট শব্দ শুনতে পান এবং পরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন সেনাসদস্য, দুইজন সাধারণ নাগরিক এবং ২২ জন হামলাকারী রয়েছেন। সন্ধ্যার দিকে আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) হামলার দায় স্বীকার করে। নাইজার সরকার জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি হামলাকারীদের সহযোগী বা পলাতক সদস্যদের শনাক্ত করতে আশপাশের এলাকায় তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, সাহেল অঞ্চলে সক্রিয় উগ্রপন্থি গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে নাইজার দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এর আগে জানুয়ারিতে আইএস-সংশ্লিষ্ট একটি সংগঠন একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। সূত্র: বিবিসি।





মন্তব্য