শিরোনাম
নেপালের ভয়াবহ বন্যায় ৫ হাজারের বেশি নিখোঁজ, মৃত্যু সনদ না পাওয়ায় বিপাকে পরিবার *** রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী *** শর্তহীন আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই, লংমার্চ চলবে ইমরানের সিদ্ধান্তে *** রুশ হামলায় কাঁপল ইউক্রেন, ক্ষেপণাস্ত্র-ড্রোনে নিহত ২৮ *** ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক, দুই ঘণ্টা পর মুক্ত ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাস › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:নিউইয়র্কে তারেক রহমান-এরদোগান বৈঠক| |ক্রেডিট : ইন্টারনেট

নিউইয়র্কে তারেক রহমান-এরদোগান বৈঠক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের তুর্কি হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ, অভিন্ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের তথ্য নিশ্চিত করেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার এবং বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্ব দেন দুই নেতা। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়েও তাঁরা আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচনায় স্থান পায়। এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগান। বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতা। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়েও তাঁরা একমত হন। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।





মন্তব্য