শিরোনাম
মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত *** চীনে ঐতিহাসিক জলসেচ প্রকল্প পরিদর্শনে সি-ম্যাকখোঁর কূটনৈতিক আলোচনা *** চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর ***




↠মিজানুর রহমান সুমন


১২ আগস্ট, ২০২২

অস্ট্রেলিয়া › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:স্যাম্পল লাইসেন্স| |ক্রেডিট : ইন্টারনেট

নিউ সাউথ ওয়েলসে বিদেশি ড্রাইভারদের জন্য নতুন আইন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিদেশি ড্রাইভারদের জন্য নতুন আইন কার্যকর হচ্ছে৷ নভেম্বর মাস থেকে বিদেশি লাইসেন্স হোল্ডারদের নিউ সাউথ ওয়েলসের আলাদা পারমিট নিতে হবে৷ সেই পারমিটে স্থানীয় লাইসেন্সের মতই পয়েন্ট থাকবে৷ ডেইলি মেইল জানিয়েছে, অস্থায়ী ভিসা হোল্ডাররা এখনো তাদের বিদেশি লাইসেন্স ব্যবহার করতে পারবেন৷ তবে, তিনমাসের মধ্যেই তাদের স্থানীয় অনুমতি কার্ড নিতে হবে৷ যেসব দেশের লাইসেন্স অস্ট্রেলিয়া সরকার সরাসরি রিকগনাইজ করে,যেমন ইংল্যান্ড,জার্মানি , তাদের লাইসেন্স সরাসরি নিউ সাউথ ওয়েলসের লাইসেন্সে বদল করা যাবে৷ ভারত,নেপাল,বাংলাদেশ, পাকিস্তান সহ যেসব দেশের লাইসেন্স অস্ট্রেলিয়া রিকগনাইজ করেনা তাদের স্থানীয় পারমিট নিতে হবে৷ স্থানীয় লাইসেন্সে কনভার্ট করতে কিংবা আলাদা পারমিট নিতে তাদের নিউ সাউথ ওয়েলসের নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে পাশ করতে হবে৷ সাম্প্রতিক বেশকিছু দুর্ঘটনায় বিদেশি লাইসেন্সধারীদের জড়িত থাকার প্রেক্ষাপটে রাজ্যটি নতুন আইন করতে বাধ্য হয়েছে বলে খবর দিয়েছে ডেইলি মেইল৷





মন্তব্য