শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠নিজস্ব প্রতিবেদক


২ নভেম্বর, ২০২১

কমিউনিটি › সিডনি

মন্তব্য:০

News Picture

চিত্র:মোয়াজ্জেম হোসেন| |ক্রেডিট : Internet

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই গনতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ

বাংলাদেশ ডেমোক্রেটিক ফোরাম গনতন্ত্র আগামী নির্বাচন এবং আমাদের ভাবনা শীর্ষক এক ভার্তুয়াল আলোচনা সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন জনাব জাকির আলম লেনিন। হাবিবুর রহমানের সন্চালনায় মুল প্রবন্ধ পেশ করেন প্রকৌশলী সোহেল মাহমুদ ইকবাল । তিনি বাংলাদেশের গত পন্চাশ বছরের জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্ব তুলে ধরে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হওয়ার উপযোগিতা তুলেধরেন । এর এই বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন নিউ সাউথওয়েলস পার্লামেনেটের উইন্ডি লিন্ডসে এম পি , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, বিএনপি অস্ট্রেলিয়ার আহ্বায়ক ড: হুমায়ের চৌধুরী রানা, ব্যারিষ্টার নাসিরুল্লাহ, সদস্য সচিব হায়দার আলী । আশরাফুল আলম রনি এবং সৈয়দা মাসুদা কাদরী মিতা । সভাপতি জনাব জাকির আলম লেনিন সকলের আলোচনা থেকে প্রাপ্ত তথ্য পরযালোচনা নিম্ন লিখিত বিষয় উপসংহার টানেন। ১। দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে ২। গনতন্ত্র ফিরিয়ে আনতে দেশে একটি অবাধ ও সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচ প্রয়োজন ৩। অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য একটি সক্ষম নির্বাচন কমিশন দরকার ৪ । দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন কমিশনের তাদের সক্ষমতা দেখানো সম্ভব নয়। ৫। একমাত্র নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই একটি সুষ্ঠ অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আলোচনা সভায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মালেশিয়া এবং বাংলাদেশ থেকে অনেকই অংশগ্রহন করেন ।

News Picture

image : জুম মিটিং | credit : Internet






মন্তব্য