শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নিজস্ব প্রতিবেদক


১৪ অক্টোবর, ২০২১

অন্যান্য › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:bd| |ক্রেডিট : File photo

নির্বাচনিসহ মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সূচি প্রকাশ

মাধ্যমিক পর্যায়ের ২০২১ সালের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের ‘নির্বাচনি পরীক্ষা’র (টেস্ট পরীক্ষা) সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নির্বাচনি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিতে হবে। বুধবার (১৩ অক্টোবর) সূচি প্রকাশ করে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। সিলেবাস বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেসব অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণি কক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস। বার্ষিক ও নির্বাচনি পরীক্ষার নম্বর বিন্যাস ১. বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত ৩৫, এমসিকিউ ১৫ ২. ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০। ১ম পত্র ৩০ ও ২য় পত্র ২০। ৩. সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০। লিখিত ৩৫ এবং এমসিকিউ ১৫। ৪ প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। ৫. বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে। ৬. মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৫০, অ্যাসাইনমেন্টে ৪০ এবং বৃক্ষরোপণে ১০ নম্বরের ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন করে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট দেওয়া হবে। ৭. ২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া অন্য কোনও পরীক্ষা নেওয়া যাবে না। ৮. অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।





মন্তব্য