শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৩০ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বেইজিংয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল| |ক্রেডিট : সিএমজি:

নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা চীন-যুক্তরাজ্য

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৮ জানুয়ারি, (বুধবার) রাতে বেইজিংয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ওয়াং ই বলেন, বর্তমান জটিল ও অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও যুক্তরাজ্যের উচিত জাতিসংঘ সনদ মেনে চলা, সংলাপ ও সহযোগিতা জোরদার করা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করা। তিনি বিশ্বাস করেন, দীর্ঘমেয়াদি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে দু’দেশের নেতাদের পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতার জন্য শক্তিশালী শক্তি সঞ্চার করবে এবং চীন-যুক্তরাজ্য সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। পাওয়েল বলেন, যুক্তরাজ্য প্রধানমন্ত্রী স্টারমারের চীন সফরকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে আরও সুসংগত ও সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করার আশা করে। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য