শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ ***




↠রীতা আক্তার


২৫ আগস্ট, ২০২৬

সাহিত্য › সাহিত্য,কবিতা,

মন্তব্য:০

News Picture

চিত্র:রীতা আক্তার| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

নিঃশব্দ রূপান্তর

​প্রতিটা ভোরে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নতুন এক মানুষকে গড়ি, আর প্রতিটা রাতে আঁধারে নিজের ভেতর ভেঙে চুরমার হয়ে যাই। কত হাজার বার যে নিজেকে টুকরো টুকরো করে কাটছাঁট করেছি— সবাই যেমনটা চায়, ঠিক তেমন একটা পুতুল হয়ে ওঠার জন্য! ​ইচ্ছের গাছে ফুটে থাকা কুঁড়িগুলোকে নিজ হাতে উপড়ে ফেলেছি, অভিমানের পাহাড় জমলে তা গিলে খেয়েছি নীরবে, তারপর এক চিলতে মিথ্যে আলো ঠোঁটে মেখে বলে উঠেছি— "এই তো, বেশ ভালো আছি!" ​সবাই আমার সাজানো অবয়ব দেখল, কিন্তু আড়ালে বদলে যাওয়া রক্তাক্ত আমিটাকে কেউ চিনল না। পরের খুশি কিনতে গিয়ে নিজের শেষ সম্বলটুকুও বিকিয়ে দিলাম, অথচ বিনিময়মূল্যে কেউ ফেরত দিল না আমার বুকের ভেতর জমা এক ফোঁটা সত্য হাসি। ​কতদিন... কত হাজার দিন যে বুক উজাড় করে প্রাণখোলা হাসি হাসিনি, তা কোনো ক্যালেন্ডারের পাতায় লেখা নেই। কবে, কোন এক ভিড়ের মাঝে কিংবা নির্জন মোড়ে আমার অজান্তেই হাসিটা হারিয়ে গেছে নিঃশব্দে। ​আজ নিজেকে খুঁজি, কিন্তু ভাঙা কাঁচের টুকরোর মতো ছড়িয়ে থাকা এই আমিটাকে আর যে একত্র করতে পারি না।





মন্তব্য