শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৪ মে, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি গতকাল রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি গতকাল রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম। মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শুনেন। প্রতিমন্ত্রী এ সময় রাজউকের কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং মূলত রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই উইং ভবন নির্মাণ, জমির ব্যবহার এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নয়ন নিয়ন্ত্রণ উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন প্রদান; মাস্টার প্ল্যান ও ড্যাপ (DAP) অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা; বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) অনুসরণ যাচাইকরণ; অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই উইং থেকে ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (FAR) তদারকি এবং নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেট (Occupancy Certificate) প্রদান করা হয়।





মন্তব্য