শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১০ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:'পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায়' সিনচিয়াংয়ের সূচনা ও অগ্রযাত্রা বিষয়ক এক বিশেষ সংবাদ সম্মেলন| |ক্রেডিট : সিএমজি

নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বাড়াবে সিনচিয়াং

'পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায়' সিনচিয়াংয়ের সূচনা ও অগ্রযাত্রা বিষয়ক এক বিশেষ সংবাদ সম্মেলন ৯মে ( শনিবার), সকালে অনুষ্ঠিত হয়। সেখান থেকে জানা যায়, এই পরিকল্পনাকালে সিনচিয়াং শিল্প উন্নয়নের নতুন সুবিধাকে কাজে লাগিয়ে শিল্পের মানোন্নয়নে অগ্রণী প্রকল্প বাস্তবায়ন করবে। পাশাপাশি, নিম্ন উচ্চতার অর্থনীতি ও নতুন উপকরণের মতো উদীয়মান শিল্পগুলোর সক্রিয় বিকাশ ঘটাবে এবং দ্রুত শিল্পগুচ্ছ গঠন জোরদার করবে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির কমিটির উপ-সম্পাদক এবং স্থানীয় গণসরকারের চেয়ারম্যান এরকিন তুনিয়াজ জানান, "পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা" চলাকালে সিনচিয়াং সবুজ বিদ্যুতের সুবিধাকে কাজে লাগাবে। শিল্পের রূপান্তর ও উন্নয়ন জোরদার করার মাধ্যমে সবুজ ও স্বল্প-কার্বন অর্থনীতিকে সিনচিয়াংয়ের উন্নয়নের প্রধান বৈশিষ্ট্যে পরিণত করবে। সিনচিয়াং মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বিশেষ নজর দেবে। প্রথমত, যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে—বিদ্যুৎ সঞ্চালন ও রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের মতো খাতে অগ্রণী সুবিধা সম্প্রসারণ করা হবে এবং শিল্পের সহায়ক সক্ষমতা বৃদ্ধি করা হবে। দ্বিতীয়ত, নিম্ন উচ্চতার অর্থনীতির ক্ষেত্রে—সরবরাহ ব্যবস্থা, সাংস্কৃতিক পর্যটন, কৃষি ও বনরক্ষা এবং জরুরি উদ্ধারকাজের মতো বিভিন্ন ক্ষেত্রে নিম্ন উচ্চতার আকাশযানের (ড্রোন বা অন্যান্য যান) ব্যাপক প্রয়োগকে উৎসাহিত করা হবে। তৃতীয়ত, নতুন উপকরণের ক্ষেত্রে—উচ্চ-বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, ইলেকট্রনিক অ্যালুমিনিয়াম ফয়েল, সিলিকন-ভিত্তিক উপকরণ, কার্বন ফাইবার এবং ব্যাসল্ট ফাইবারের মতো শিল্পের জোরালো বিকাশ ঘটানো হবে, যাতে এসব শিল্প আরও উচ্চমূল্য সংযোজনকারী খাতে পরিণত হয়। এছাড়া, সিনচিয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জৈব উৎপাদন এবং সবুজ হাইড্রোজেন-ভিত্তিক জ্বালানির মতো ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এর মাধ্যমে নিজস্ব বৈশিষ্ট্যময় ও স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যতের শিল্পকাঠামো গড়ে তোলা হবে। সূত্র:আনন্দী-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য