শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৯ মার্চ, ২০২৬

স্বদেশ › নারী

মন্তব্য:০

News Picture

চিত্র:ডা. জুবাইদা রহমান| |ক্রেডিট : ইন্টারনেট:

নারী এগিয়ে গেলে দেশ এগোবে: ডা. জুবাইদা রহমান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীরা এগিয়ে গেলে জাতির সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন যেখানে নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, নারীর অদম্য মনোবলই তাদের সবচেয়ে বড় শক্তি। তাই নারী দিবস উপলক্ষে সততা, মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে নতুন করে অঙ্গীকার করতে হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, নানা প্রতিকূলতা ও অত্যাচারের মধ্যেও তিনি দৃঢ়চিত্তে নেতৃত্ব দিয়েছেন এবং সাহসিকতার সঙ্গে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ সম্মাননা তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন সম্মাননা গ্রহণ করেন।





মন্তব্য