শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৭ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রাজধানীর রাস্তায় নামছে ‘পিংক বাস’| |ক্রেডিট : ইন্টারনেট

নারী চালক-কন্ডাক্টরে রাজধানীর রাস্তায় নামছে ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের চলাচলকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে সংস্থাটি। নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস ‘পিংক বাস’ নামে মঙ্গলবার (১৮ আগস্ট) যাত্রা শুরু করবে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই রাজধানীতে পিংক রঙের বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই নতুন এ নারী বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিআরটিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিংক বাসের বিশেষ বৈশিষ্ট্য হলো—বাসের চালকের আসন থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগের দায়িত্বে থাকা কন্ডাক্টর পর্যন্ত নারীরাই দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে রাজধানীর ব্যস্ত ও জনবহুল সড়কে নারী যাত্রীদের জন্য আলাদা পরিবহনসেবা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। নারীদের গণপরিবহন ব্যবহারে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের সরাসরি কাজের সুযোগ তৈরির বিষয়টিও এই উদ্যোগের সঙ্গে যুক্ত। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার ফলে গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণের একটি নতুন দৃষ্টান্ত তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পিংক বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিদের উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন হবে। রাজধানীতে নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে পিংক বাস সার্ভিসকে একটি বিশেষ উদ্যোগ হিসেবে দেখছে বিআরটিসি। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চালু হতে যাওয়া এই সেবা মঙ্গলবার থেকে রাজধানীর সড়কে কার্যকর হবে।





মন্তব্য