শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠নিজস্ব প্রতিবেদক


১৭ মার্চ, ২০২২

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:Thana| |ক্রেডিট : ইন্টারনেট

নাপা সিরাপে নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ২ শিশুকে হত্যা: পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদরের মৃত্যুর ঘটনা নাপা সিরাপ সেবনে হয়নি। মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর শিশুদের বাবা ইটভাটা শ্রমিক ইসমাইল হোসেন সুজন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বাদী হয়ে আশুগঞ্জে থানায় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ মা লিমা আক্তারকে গ্রেফতার দেখায়। পরে পুলিশের কাছে প্রাথমিকভাবে দেওয়া বক্তব্যে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক বেগম আরেফিন আহম্মেদ হ্যাপির আদালতে আনা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় লিমার জবানবন্দি রেকর্ড করা হয়। এ নিয়ে বিকাল ৩টায় ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে আশুগঞ্জ উপজেলার এসআলম অটো রাইস মিলের সর্দার সফিউল্লা উরুফে সফাই মিয়ার সঙ্গে লিমার বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল। ঘটনার পর থেকে মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ তা নিশ্চিত হয়। গত রাতে লিমা আক্তারকে পুলিশের হেফাজতে আনা হয়। ১৬১ ধারায় পুলিশের কাছে লিমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। দুই শিশুর মৃত্যুর পর থেকে সফিউল্লা ওরফে সফাই মিয়া পলাতক রয়েছেন।





মন্তব্য