শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে ***




↠রীতা আক্তার


৩ আগস্ট, ২০২৬

সাহিত্য › কবিতা

মন্তব্য:০

News Picture

চিত্র:কবি রীতা আক্তার| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

নাই বা হোক দেখা

ভাবছি, তোমার সাথে নাইবা হোক দেখা। নাইবা হোক মায়ায় জড়ানো সময় অযাচিত অভিমান জানালার কার্ণিশে জমে আছে। স্মৃতিরা আজ ভিজবে বিন্দু জলে। কত স্মৃতি পাতায় পাতায় সে কেবলি স্মৃতি হয়েছিলো, তবুও করো মনে তখন। কে জানতো? স্মৃতিও বিক্রি হয়ে যায়..... কেউ স্মৃতি ধরে রাখে বইয়ের পাতায়, কেউ বেচে দেয় সস্তা দামের খামে..... ভাবছি, এই যে কত পথ চারদিকে সব পথের দিকে চেয়ে থাকতে নেই। সে চাওয়ায় প্রত্যাশা থাকে। প্রত্যাশায় থাকে অজস্র দুঃখ। ভাবছি তোমার সাথে নাইবা হোক দেখা ক্লান্ত দুপুর পড়ে থাকুক পাটভাঙা রোদের পাড়ে, নিমজ্জিত সন্ধ্যায় উবে যাক ব্যস্ততা আমার। রাতের অন্ধকারে হেলান দিয়ে কাটুক আমার মৌন সময়। তবুও দেখা না হোক, তবুও না হোক কথা আমাদের। অভিমানের ভীড় ঠেলে আমি না হয় সামনে এগোই দু'কদম অভিমানের ঝড় উঠুক মনে, প্রলয়ংকরী সে ঝড়ে ভেঙে যাক অপ্রত্যশিত দুঃখের দেয়াল।





মন্তব্য