২২ ফেব্রুয়ারি, ২০২৬
স্বদেশ › সংস্কৃতি

চিত্র:মির্জা ফখরুল আলমগীর| |ক্রেডিট : ইন্টারনেট:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর মুক্ত দেশে মুক্ত পরিবেশে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করতে পারা একটি বিশেষ অনুভূতি। তিনি মনে করেন, একুশের চেতনা থেকেই বাঙালির স্বাধীনতা আন্দোলন, গণতন্ত্রের সংগ্রাম এবং সাম্প্রতিক সময়ের প্রতিরোধের শক্তি বের হয়ে এসেছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের বলেন, “একুশ আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস। স্বাধীনতা থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সংগ্রামের শিকড় এই চেতনাতেই নিহিত।” বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অর্থনীতিকে গতিশীল করা এবং রাজনীতিকে আরও সুসংহত করা—এই দুই বড় চ্যালেঞ্জ মোকাবিলায়ও একুশের চেতনা তাদের পথ দেখাবে বলে তিনি বিশ্বাস করেন।
মন্তব্য:০