শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৭ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:মুদ্রায় ট্রাম্পের ছবি: নতুন মার্কিন কয়েন| |ক্রেডিট : ইন্টারনেট

মুদ্রায় ট্রাম্পের ছবি: স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে নতুন মার্কিন কয়েন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত একটি বিশেষ ১ ডলারের স্মারক কয়েন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকারি মুদ্রা নির্মাতা প্রতিষ্ঠান ইউএস মিন্ট। তবে এই উদ্যোগ যতটা আলোচনার জন্ম দিয়েছে, তার চেয়ে বেশি তৈরি করেছে আইনি বিতর্ক। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, স্বাধীনতার বিশেষ এই বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হতে যাওয়া কয়েনে ট্রাম্পের প্রতিকৃতি ব্যবহার করা হবে। কয়েনের এক পাশে থাকবে ট্রাম্পের ছবি, ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা এবং ‘লিবার্টি’ শব্দের সঙ্গে ‘১৭৭৬-২০২৬’ সাল। অন্য পাশে থাকবে যুক্তরাষ্ট্রের প্রতীক ঈগল, যার এক পায়ে থাকবে তির এবং অপর পায়ে জলপাইয়ের শাখা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই সরকারি প্রতীক, নথিপত্র ও মুদ্রায় তার পরিচিতি যুক্ত করার নানা উদ্যোগ সামনে এসেছে। এর আগে ট্রাম্পের ছবি সংবলিত স্মারক পাসপোর্ট এবং নতুন ১০০ ডলারের নোটে তার স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া ২৪ ক্যারেট স্বর্ণের কয়েন ও ২৫০ ডলারের স্মারক নোটে তার ছবি ব্যবহারের প্রস্তাবও এসেছে। তবে যুক্তরাষ্ট্রের মুদ্রা ব্যবস্থার প্রচলিত নিয়মের কারণে নতুন কয়েনটি নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির আইনে সাধারণত জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহারের সুযোগ সীমিত। এ কারণে ট্রাম্পের প্রতিকৃতি ব্যবহার নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অর্থমন্ত্রী বেসেন্ট অবশ্য এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগেও জীবিত প্রেসিডেন্টের ছবি সংবলিত মুদ্রা তৈরির উদাহরণ রয়েছে। তিনি ১৫০ বছর পূর্তি উপলক্ষে ক্যালভিন কুলিজের ছবি ব্যবহার করা কয়েনের বিষয়টি উল্লেখ করেন। নতুন কয়েনের প্রাথমিক পরিকল্পনায় ট্রাম্পের ওপর নির্বাচনী প্রচারের সময় হওয়া হামলার ঘটনাকে স্মরণ করে তার মুষ্টিবদ্ধ হাতের ছবি এবং ‘ফাইট ফাইট ফাইট’ বার্তা যুক্ত করার কথা ভাবা হয়েছিল। পরে চূড়ান্ত নকশায় তা বাদ দেওয়া হয়। নকশা নিয়ে আরেক দফা পরিবর্তনও হয়েছে। ‘কমিশন অব ফাইন আর্টস’ ট্রাম্পের পার্শ্বচিত্র ব্যবহারের পরামর্শ দিলেও শেষ পর্যন্ত সামনে থেকে তোলা প্রতিকৃতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএস মিন্ট জানিয়েছে, আইনি পর্যালোচনার পর তারা নিশ্চিত হয়েছে যে কয়েনটির নকশা বিদ্যমান বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেগান সুলিভান জানান, নতুন কয়েনটি ম্যাঙ্গানিজ ব্রাস দিয়ে তৈরি হবে এবং এর রং হবে সোনালি। আকারে এটি সাধারণ ২৫ সেন্টের কয়েনের চেয়ে কিছুটা বড় হবে। এদিকে ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক কয়েন নিয়ে আলাদা বিতর্ক রয়েছে। গত জুনে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা এসব স্বর্ণের মুদ্রা উৎপাদন বন্ধের দাবি জানিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, ইউএস মিন্টের স্বর্ণ ব্যবস্থাপনার সঙ্গে বিদেশি অপরাধী চক্রের কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারে। সূত্র: ইউএস মিন্ট, মার্কিন ট্রেজারি বিভাগ, ফক্স নিউজ ।





মন্তব্য