শিরোনাম
খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা *** বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল *** চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে *** সমুদ্র! তোমাকে প্রয়োজন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৭ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › প্রযুক্তি

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনা মুখপাত্র| |ক্রেডিট : সিএমজি:

মরুভূমি নিয়ন্ত্রণ প্রযুক্তি বিনিময়ে চীনের আন্তর্জাতিক সহযোগিতা

বেইজিংয়ে ২৬ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান জানান, ২০২৫ সালে ‘চীনা উদ্ভাবন’ বিশ্বজুড়ে একটি বহুল আলোচিত শব্দ বা ‘হট ওয়ার্ড’-এ পরিণত হয়েছে। তিনি জানান, চলতি বছরে বৈশ্বিক উদ্ভাবন সূচকে চীনের অবস্থান প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে। এই উদ্ভাবনী শক্তি চীনের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ব অর্থনীতির পুনরুত্থানে সহায়তা করছে এবং বিভিন্ন দেশের জনগণের কল্যাণ বয়ে আনছে। মুখপাত্র আরও বলেন, চীনের উচ্চগতির রেলপথ এবং স্মার্ট বন্দর নির্মাণের উন্নত প্রযুক্তি ও পদ্ধতি অন্যান্য দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের নিজস্ব ‘পেইতৌ সিস্টেম’ বর্তমান বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলকে সেবা দিচ্ছে, যা দুর্যোগ পূর্বাভাসসহ নানা খাতে কার্যকর অবদান রাখছে। এ ছাড়া, চীন ও ব্রাজিলের যৌথ উদ্যোগে নির্মিত প্রযুক্তিগত উদ্ভাবন কেন্দ্রের মাধ্যমে দুর্গম অঞ্চলেও এখন পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করা সম্ভব হচ্ছে। চীন বর্তমানে মঙ্গোলিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সাথে মরুভূমি নিয়ন্ত্রণ প্রযুক্তি বিনিময় করছে। পাশাপাশি, চীনের ‘স্মার্ট কৃষি’ প্রযুক্তি মিশরকে পানিসম্পদ সংকট মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশেষভাবে সহায়তা করছে। সূত্র : সিএমজি।

News Picture

image : চীনা মুখপাত্র | credit : সিএমজি:






মন্তব্য