শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:পররাষ্ট্রমন্ত্রী| |ক্রেডিট : ইন্টারনেট:

মরিশাস সম্মেলনে অংশ নিতে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) তার এই সফর শুরু হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের অংশ হিসেবে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন। এ সময় ভারতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির দিকটি গুরুত্ব পাবে। বিশেষ করে জ্বালানি, নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি মরিশাসে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে। এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও অংশ নিচ্ছেন।

News Picture

image : পররাষ্ট্রমন্ত্রী | credit : ইন্টারনেট:






মন্তব্য