শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৩০ মার্চ, ২০২৬

স্বদেশ › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc SERE-Charlet আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, “স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন প্রয়োজন।” তিনি আরও বলেন, “টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।” ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। আমরা এ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।” তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি হবে। বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে। সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি এর কাট্রি ডাইরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।





মন্তব্য