শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২১ মে, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:মিরপুরে শিশু রামিসা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

মিরপুরে শিশু রামিসা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। পরে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই ঘটনায় আটক সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও পৃথক আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিহত শিশু রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।





মন্তব্য