শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:দূতাবাস| |ক্রেডিট : ইন্টারনেট:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: ছয় দেশে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা-পাল্টা হামলা চলতে থাকায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ছয় দেশের বাংলাদেশ দূতাবাস। শনিবার এসব দূতাবাস পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ঘরে অবস্থান, সামরিক স্থাপনা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশ দেয়। এরই মধ্যে কুয়েতে একটি স্থাপনায় ড্রোন হামলায় এক বাংলাদেশি শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূতাবাসগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী—সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকারের নির্দেশনা অনুসরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়। এমিরেটস দূতাবাস জানায়, সাম্প্রতিক হামলা–পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের নগদ অর্থ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় ওষুধ, চার্জার, পানি ও শুকনো খাবারসহ জরুরি সামগ্রী সবসময় সঙ্গে রাখতে হবে। অযথা জনসমাগম এড়িয়ে চলারও অনুরোধ জানানো হয়। ছয়টি দেশেই প্রবাসীদের সহায়তায় বিশেষ হটলাইন ও জরুরি ইমেইল চালু করা হয়েছে, যাতে প্রবাসিরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

News Picture

image : দূতাবাস | credit : ইন্টারনেট:






মন্তব্য