শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১০ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওমানের ভূমিকায় বাংলাদেশের প্রশংসা

বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ওমানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওমান সবসময় সংলাপ ও স্থিতিশীলতার পক্ষে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। ওমানের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বর্তমান সরকারকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, ক্রীড়া ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশি শ্রমবাজার ও দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি ওমান সরকারকে দেশটিতে বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।





মন্তব্য