৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের পাহাড়।| |ক্রেডিট : ফাইল ছবি
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া অঞ্চলে বরফধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন পর্বতারোহী। আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ঘটনাটি ঘটে রোববার বিকেল ৫টার দিকে মাউন্ট মিঝিরগিতে। উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম উঁচু এই পর্বতচূড়ায় তখন ৩৩ জন পর্বতারোহীর একটি দল অবস্থান করছিল। জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের উদ্যোগে দুর্গম এলাকা থেকে নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন। তবে দলের আরও ছয়জনের বিষয়ে তখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন। কিন্তু প্রতিকূল পাহাড়ি পরিবেশের পাশাপাশি নতুন করে বরফধসের আশঙ্কা থাকায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। সূত্র: সিএনএন

image : রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের পাহাড়। | credit : ফাইল ছবি
মন্তব্য:০