শিরোনাম
খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা *** বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল *** চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে *** সমুদ্র! তোমাকে প্রয়োজন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › None

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র| |ক্রেডিট : সিএমজি:

মার্কিন অস্ত্র বিক্রি যুদ্ধঝুঁকি বাড়াচ্ছে:চীনের সতর্কবার্তা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১৮ ডিসেম্বর বেইজিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের হঠাত্ করে বিশাল অস্ত্র বিক্রির ঘোষণা একচীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতেহারকে গুরুতরভাবে লঙ্ঘন করে, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে, তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং ‘স্বাধীন তাইওয়ান’ দাবিদারদের কাছে একটি গুরুতর ভুল সংকেত পাঠায়। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং তীব্র নিন্দা জানায়। মুখপাত্র আরো বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি ‘বল প্রয়োগের মাধ্যমে স্বাধীনতা’ চায় এবং ‘বল প্রয়োগের মাধ্যমে পুনর্মিলনের প্রতিরোধ করে, জনগণের কষ্টার্জিত অর্থ অস্ত্রের জন্য নষ্ট করে। এটি ‘তাইওয়ান স্বাধীনতাকামীদের’ অনিবার্য ধ্বংস থেকে রক্ষা করবে না; এটি তাইওয়ান প্রণালী জুড়ে একটি বিপজ্জনক এবং যুদ্ধ-পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে মুখপাত্র উল্লেখ করেন। “শক্তি প্রয়োগের মাধ্যমে স্বাধীনতাকে সহায়তা করার” মার্কিন প্রচেষ্টা কেবল বিপরীতমুখী হবে এবং “চীনকে নিয়ন্ত্রণ করার জন্য তাইওয়ানকে ব্যবহার করার” প্রচেষ্টা একেবারেই সফল হবে না। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য