শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠নিজস্ব প্রতিবেদক


২২ জুলাই, ২০২৫

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:বিমান বিধ্বস্ত হাওয়ার পরে| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

মাইলস্টোন কলেজ বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, যাদের ২৫ জনই শিশু

ঢাকা, ২২ জুলাই ২০২৪ – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যার মধ্যে ২৫ জনই ১২ বছরের কম বয়সী শিশু। এ ঘটনায় আরও ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. সায়েদুর রহমান জানান, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “আমরা অব্যাহতভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছি, তবে কিছু রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন।” তিনি আরও উল্লেখ করেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশুই আছে যাদের শরীরের একটি বড় অংশ দগ্ধ হয়েছে। তাদের বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, উত্তরার বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচেপড়া ভিড় ও জনসমাগমের কারণে আজ থেকে সেনাবাহিনী নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে।





মন্তব্য