শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:মাইক্রোসফট| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৭ বিলিয়ন পাউন্ডের মামলা

যুক্তরাজ্যে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১.৭ বিলিয়ন পাউন্ডের এ মামলায় অভিযোগ উঠেছে, বাজারে প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ডিজিটাল মার্কেটস বিশেষজ্ঞ মারিয়া লুইসা স্টাসি প্রায় ৫৯ হাজার ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, মাইক্রোসফট তাদের উইন্ডোজ সার্ভার সফটওয়্যার প্রতিদ্বন্দ্বী ক্লাউড প্ল্যাটফর্মে ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আরোপ করেছে। এতে ব্যবসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনাল মামলাটি বিচারাধীন হিসেবে গ্রহণ করেছে এবং এতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মত দিয়েছে। বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, সার্ভার অপারেটিং সিস্টেম বাজারে আধিপত্য ব্যবহার করে ক্লাউড সেবার প্রতিযোগিতা সীমিত করার অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচ্য। মামলা সফল হলে ক্ষতিপূরণের পরিমাণ ২.১ বিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মাইক্রোসফট অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলোও প্রতিষ্ঠানটির ক্লাউড লাইসেন্সিং নীতিমালা নিয়ে তদন্ত চালাচ্ছে।





মন্তব্য