২৮ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা বাবা ফখরুল আলমগীর।ছবি সংগৃহীত।| |ক্রেডিট : ইন্টারনেট
শুধু আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মাদকের ভয়াবহতা মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলায় ইতোমধ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিবাচক প্রচারণার মাধ্যমে সমাজে এমন বার্তা পৌঁছে দিতে হবে, যাতে মানুষ উপলব্ধি করে মাদক ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য কতটা ক্ষতিকর। সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: জেলা প্রশাসন, ঠাকুরগাঁও।
মন্তব্য:০