শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠নিজস্ব প্রতিবেদক


২০ ফেব্রুয়ারি, ২০২৪

অস্ট্রেলিয়া › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:নিহত পরিবার| |ক্রেডিট : ইন্টারনেট

সিডনিতে মা, বাবা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্যারামাটার একটি মার্শাল আর্ট স্টুডিওতে সিডনিতে একটি পরিবারের দুইজন ও বলকান হিলের বাসা থেকে অপর একজন সদস্যের লাশ আবিষ্কার করেছে পুলিশ৷ নিহতদের মধ্যে আছে পরিবারের বাবা,মা ও সাত বছরের ছেলে৷ তিনজনকেই ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়৷ পুলিশ ধারনা করিছে ঘটনাটি গত সোমবার রাত আটটা থেকে পরেরদিন সকাল ছয়টার মধ্যে ঘটে থাকতে পারে৷ এ ঘটনায় আরো একজন খুব সিরিয়াসলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ পুলিশ ঘটনাটিকে ত্রিভুজ প্রেমের কারনে ঘটা অপরাধ বলে সন্দেহ করছে৷ মিন চাও (৪০) ও তার ছেলে বেনজামিন(৭) কে মৃত পাওয়া যায় মার্শাল আর্ট স্টুডিওতে৷ স্টুডিওর প্রশিক্ষক মিস্টার ইও নিজেই সিরিয়াস ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ মিন চাওয়ের স্বামী স্টিভেনের লাশ পাওয়া গেছে তাদ্রত বলকান হিলের বাসায়৷ চাও ফ্যামিলি কোরিয়ান বংশদ্ভূত৷ দেশে তাদেত পরিবারের কাছে খবর পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷





মন্তব্য