১৪ অক্টোবর, ২০২১
অস্ট্রেলিয়া › আন্তর্জাতিক

চিত্র:rain| |ক্রেডিট : File photo
মনুষ্যসৃষ্ট লকডাউন তো শেষ। কিন্তু বাঁধ সেধেছে বেরসিক বৃষ্টি।প্রবল বৃষ্টিতে নাকাল সিডনিবাসী।এ যেন লকডাউনের সাথে চুক্তি করে মাঠে নামার মত অবস্থা।গতকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং গতরাতে শুরু হওয়া ঝুম বৃষ্টি চলবে পুরো সপ্তাহ জুড়ে,এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিডনিতে দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া এই লকডাউন চললো টানা তিন মাসেরও বেশি।এই দীর্ঘ লকডাউনে একরকম হাঁপিয়ে উঠছিল সিডনিবাসী।পাঁচ কিলোমিটারের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞার পাশাপাশি বিরত থাকতে হয়েছে সবরকমের স্বাভাবিক জীবন থেকে।এমনকি সেলুন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। আজ সেই প্রতিক্ষিত ফ্রিডম ডে।কিন্তু এই আনন্দ উদযাপন করা কঠিন হয়ে যাচ্ছে।বৃষ্টির মধ্যে পার্ক কিংবা বীচে উদযাপন করা সম্ভব নয়।তবে বৃষ্টি উপেক্ষা করেও শপিংমল গুলোতে রয়ছে উপচেপরা ভীড়।রাস্তায় বৃদ্ধি পেয়েছে গাড়ির সংখ্যাও। তবে বলা যাচ্ছে লকডাউন শেষ হয়ছে বটে,প্রকৃত স্বাধীনতা পেতে লেগে যেতে পারে আরো এক সপ্তাহ।
মন্তব্য:০