শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠ডেস্ক রিপোর্ট


১৪ অক্টোবর, ২০২১

প্রবাস › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:bd| |ক্রেডিট : AP

লিবিয়ার উপকূলে ১৫ অভিবাসী ডুবে গেছে : ইউএনএইচসিআর

লিবিয়ার উপকুলে দুটি নৌকা ডুবে পনেরো অভিবাসীর মৃত্যু হয়েছে। এটি ছিল ইউরোপে যাওয়ার পথে বিপজ্জনক সমুদ্রে সর্বশেষ মর্মান্তিক প্রাণহানির ঘটনা। খবর এএফপি’র। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার গভীর রাতে এ কথা জানায়। খবর এএফপি’র। ইউএনএইচসিআর লিবিয়া টুইট করেছে, আজ সন্ধ্যায় ত্রিপোলি নৌ ঘাঁটিতে দু’টি নৌকা নিয়ে আসার পর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরো বলা হয়, “যাত্রীরা আগের রাতে ঝোয়ারা এবং আলখোমস থেকে রওয়ানা হয়েছিল।” সংস্থাটি জানায়, ১৭৭ জন বেঁচে যাওয়া ব্যক্তি ইউএনএইচসিআর ও এর অংশীদারদের কাছ থেকে সাহায্য ও চিকিৎসা সেবা পাচ্ছে। সংস্থার টুইট করা ছবিগুলিতে বেঁচে থাকা ব্যক্তিদের ঘাঁটিতে পৌঁছে কম্বল জড়িয়ে থাকতে দেখা গেছে। অভিবাসীদের অনেকেই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টা নেয়। লিবিয়া তাদের জন্য একটি প্রধান প্রস্থান পয়েন্ট। ইতালীর তীরবর্তী ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে পৌঁছানোর প্রচেষ্টায় প্রতিবছর হাজার হাজার অদম্য অভিবাসী নৌকায় চড়ে রওয়ানা দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ১,০১০ অভিবাসী সমুদ্রে মারা গেছে। গত বছর, একই সময়ে সমুদ্রে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৮ জন।





মন্তব্য