শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম| |ক্রেডিট : ইন্টারনেট:

লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর জরুরি আহ্বান

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দেশটিতে চলমান ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক বৃহৎ পরিসরের বিমান হামলার পর তিনি “লেবাননের সব বন্ধু” দেশগুলোর কাছে সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সালাম অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি বলেন, এসব হামলায় লেবাননের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজধানী বৈরুতে, নিরস্ত্র বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) দাবি করে, হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তারা লেবাননজুড়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের হামলা চালিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী এই অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, এটি আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার শামিল। তিনি আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ নিয়ে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সূত্র: বিবিসি বাংলা।





মন্তব্য