শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠মিজানুর রহমান সুমন


২২ অক্টোবর, ২০২১

কমিউনিটি › প্রতিবাদ

মন্তব্য:০

News Picture

চিত্র:মানববন্ধন| |ক্রেডিট : পোস্টার

লাকেম্বায় মানববন্ধনের ডাক দিয়েছে "কেয়ার ফর হিউম্যানিটি ইনকরপোরেটেড"

আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা ৭ টায় অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বায় মানববন্ধনের ডাক দিয়েছে " কেয়ার ফর হিউম্যানিটি ইনকরপোরেটেড নামের একটি সংগঠন৷ বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানা যায়৷ সংগঠনটির সাথে একাত্মতা জানিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন৷ তাদের পোস্টারে দেখা যায়,২৪ তারিখের মানববন্ধনের সাথে রয়েছে, ফাগুন হাওয়া,বাংলা স্কুল বারদিয়া,আর্ট মাদার আর্ট ফাউন্ডেশন, আবর্তন,বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, Creatus Australia, বাসভূমি, বাফা,নৃত্যাঞ্জলী,আমাদের কথা প্রভৃতি সংগঠন৷ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে লাকেম্বায় প্রতিবাদ ও মানববন্ধন করে থাকে এখানকার বাংলাদেশীরা৷ চলমান ইস্যু বর্তমান সাম্প্রদায়িক হামলা নিয়ে মানববন্ধনে সাম্প্রদায়িকতাবিরোধী সাধারন মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছে আয়োজক সংগঠন৷ মানববন্ধন হবে লাকেম্বায় রেলওয়ে প্যারেডে৷





মন্তব্য