শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠প্রেস বিজ্ঞপ্তি


২৪ এপ্রিল, ২০২২

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:বুক টেইল লেখক সম্মেলন| |ক্রেডিট : পোস্টার

ক্যাম্পবেলটাউন লেখক সম্মেলন ২০২২

" Book Trail Campbelltown " শিরোনামে প্রথমবারের মতো ক্যাম্পবেলটাউনে দু'দিনব্যাপী লেখক সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী ৭ ও ১৪ মে . আয়োজক সংগঠন এ বি স্ট্রিট লাইব্রেরী ও রেইনবো ক্রসিং সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের উদ্যোক্তা৷ সহযোগিতায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আর অর্থায়নে নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট ! দুই দিন ব্যাপী সম্মেলনে অস্ট্রেলিয়ান মূলধারার ১২ জন লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবি অংশ নেবেন ! প্রতি শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান বেলা ৩ টা পর্যন্ত উৎসবের কার্যক্রম চলবে. ক্যাম্পবেলটাউন এর কুইন স্ট্রিট এ অবস্থিত পাঁচটি নির্ধারিত ভেন্যু গোল্ড ক্লাস ক্যাফে, সেটা'স ক্যাফে, ক্যাফে স্ট্যাম্প, নিম ক্যাফে এবং ল্যা কফি হাউস এ লেখক -পাঠকের এই মিলন মেলা বসবে | ৭ মে - সকাল ১০ - গোল্ড ক্লাস ক্যাফে তানিয়া নেলেস্টিয়ান সকাল ১১ - ক্যাফে স্ট্যাম্প শাখাওয়াৎ নয়ন দুপুর ১২ - সেটা'স ক্যাফে গ্লেন কসার দুপুর ১ - নিম ক্যাফে নিম গোলকার & ম্যাক্স গার্সিয়া দুপুর ২ - ল্যা কফি হাউস নাওমি ডায়ার ১৪ মে - সকাল ১০ - গোল্ড ক্লাস ক্যাফে জেফ ম্যাকগিল সকাল ১১ - ক্যাফে স্ট্যাম্প টনি ম্যাকফারেন দুপুর ১২ - সেটা'স ক্যাফে মিশেল মন্টেবেলো দুপুর ১ - নিম ক্যাফে মিনা সিকান্দারী & শেন সুলিভ্যান দুপুর ২ - ল্যা কফি হাউস কিম ভোঁ আয়োজকদের পক্ষ থেকে ব্রায়ান লাউল ও কামাল পাশা এবং আশিকুর রাহমান অ্যাশ জানালেন খুব ছোট পরিসরে এবারের উৎসব শুরু হলেও অদূর ভবিষৎতে ওয়েস্টার্ন সিডনী অঞ্চলে " Book Trail Campbelltown " একটি প্রধানতম উৎসবে পরিণত হবে!





মন্তব্য