শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের *** ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৬ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › সংস্কৃতি

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনা ক্যালিগ্রাফির বিশেষ এক প্রদর্শনী| |ক্রেডিট : সিএমজি:

ক্যালিগ্রাফির মাধ্যমে জোরদার হচ্ছে চীন-বাংলাদেশ সাংস্কৃতিক যোগাযোগ

বাংলাদেশে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে চীনা ক্যালিগ্রাফির বিশেষ এক প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে 'ল্যান্টিং চাইনিজ ক্যালিগ্রাফি কালচার সেলুন ২০২৬' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয় চীনা ক্যালিগ্রাফি সংস্কৃতির বিশেষ এই আয়োজন। ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে এতে সহ আয়োজক হিসেবে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট। এই সাংস্কৃতিক সেলুনের মূল উদ্দেশ্য হলো চীনা ক্যালিগ্রাফির অনন্য শিল্পরূপ তুলে ধরা, যা চীনের একটি গুরুত্বপূর্ণ অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক, বাংলাদেশি পরিচালকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও ক্ষেত্রের অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগতদের জন্য ছিলো ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরিধানের সুযোগ। এছাড়াও দর্শনার্থীরা চীনা ক্যালিগ্রাফির নান্দনিকতা উপভোগের পাশাপাশি যৌথভাবে একটি দীর্ঘ ক্যালিগ্রাফি স্ক্রল তৈরিতেও অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, এই অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীরা “মাই চাইনিজ স্টাইল” অনুভব করার সুযোগ পেয়েছেন। অন্যদিকে দর্শনার্থীরা মনে করছেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময়মূলক অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: সিএমজি,বাংলা।





মন্তব্য