শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠মিজানুর রহমান সুমন


২৮ মার্চ, ২০২২

কমিউনিটি › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:তারেক রহমান| |ক্রেডিট : নিজস্ব

ক্ষমতায় আসলে সংসদে উচ্চকক্ষ চালু করবে বিএনপি- তারেক রহমান

বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে৷ জনপ্রতিনিধিত্বশীল সংসদ হবে৷ সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে৷ কথাগুলো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷ গত ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, বিএনপি অস্ট্রেলিয়া শাখার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তারেক রহমান বলেন,দেশে দিনে নির্বাচন হয়না৷ প্রহসনের নির্বাচন হয়,তাও রাতের বেলায়৷ মানুষকে খুন গুম করে আতঙ্কিত করা হচ্ছে৷ চুরি আর লুটতরাজ চলছে সর্বত্র৷ তিনি বলেন,বিএনপি ভয়ভীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার কাজ করছে৷ তিনি বাংলাদেশকে পুনর্গঠন করতে নিজের পরিকল্পনা ও তার পিতা, বিএনপির প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমানের কর্মপদ্ধতি ও দেখানো পথের কথা উল্লেখ করেন৷ তিনি সকল শ্রেণী ও পেশার কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনায় সবাইকে সম্পৃক্ত করবে৷ তিনি বলেন,যুবসমাজের জন্য কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ তিনি বর্তমান শেখ হাসিনার সরকারকে হটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন আদায় করে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান৷ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল হক জর্জ৷ সভা পরিচালনা করেন রাশেদুল হক৷ সভায় বক্তব্য রাখেন সাবেক সিনেটর লি রিনিন,এমপি ও শ্যাডো মিনিস্টার টনি বার্ক,এডাম ব্যান্ট এমপি,সিনেটর জেনেট রাইস,সিনেটর মেহরিন ফারুকী,এমপি ডেভিড শোবিজ,এবং সোফি কটসিস এমপি৷ পরে সভাপতি মনিরুল হক জর্জ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : মনিরুল হক | credit : নিজস্ব






মন্তব্য