শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৪ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. Mohd Shuhada Othman-এর সৌজন্য সাক্ষাত ।| |ক্রেডিট : ইন্টারনেট

কৃষি-প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষ করে হালাল মাংস ও প্রাণিজ পণ্যের রপ্তানি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. Mohd Shuhada Othman-এর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নেওয়ার বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করা হয়। আলোচনায় আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিজ পণ্য উৎপাদন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর এবং গবেষণাভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয়ও গুরুত্ব পায়। বিশেষভাবে বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পূরণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাছ, মাংস, দুধ এবং অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনাও বৈঠকে উঠে আসে। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার চমৎকার কূটনৈতিক সম্পর্ককে ভিত্তি করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে তার দেশ আগ্রহী। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি Mr. Hazwan Hasnol উপস্থিত ছিলেন। সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।





মন্তব্য