শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৮ জুন, ২০২৬

খেলা › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:নকআউটে ইংল্যান্ড| |ক্রেডিট : ইন্টারনেট

কেইনের ইতিহাস, পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। জুড বেলিংহ্যাম ও অধিনায়ক হ্যারি কেইনের দুটি গোলে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইংলিশরা। এই জয়ে দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নতুন ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। ম্যাচে একটি গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। এর আগে ১০ গোল নিয়ে রেকর্ডটি ছিল কিংবদন্তি গ্যারি লিনেকারের দখলে। পানামার বিপক্ষে গোলের মাধ্যমে কেইনের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইংল্যান্ডের। কোচ টমাস টুখেলের শিষ্যরা পানামার রক্ষণভাগে বারবার চাপ সৃষ্টি করলেও প্রথম ৪৫ মিনিটে গোল আদায় করতে পারেনি। অন্যদিকে পানামাও মাঝে-মধ্যে পাল্টা আক্রমণে ইংল্যান্ডকে সতর্ক থাকতে বাধ্য করে। দ্বিতীয়ার্ধে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইংল্যান্ড। ম্যাচের ৬২ মিনিটে জুড বেলিংহ্যাম গোল করে দলকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়েই পা রাখল ইংলিশরা।





মন্তব্য