শিরোনাম
‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ *** নতুন রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা, এমপিদের ভোটে হবে নির্বাচন ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › অপরাধ

মন্তব্য:০

News Picture

চিত্র:ভারত বাংলাদেশ সীমান্ত| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তিনজন বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। তারা একটি সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন। এ সময় সেখানকার এক ব্যক্তি ছররা বন্দুক দিয়ে গুলি ছুড়লে সালেহ আহমেদ জয়ধর নামের একজন গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। তবে আঘাত গুরুতর হওয়ায় তিনি মারা যান বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে, নিহতসহ তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

News Picture

image : ভারত বাংলাদেশ সীমান্ত | credit : ছবি: ইন্টারনেট






মন্তব্য