শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৪ মে, ২০২৬

স্বদেশ › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:বই ও খাদ্য বিতরণ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই ও খাবার বিতরণ

রাজধানীর উত্তরায় কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “জিরো স্পেস ডাস্ট”। গত শনিবার বিকেল ৪টায় উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বই ও খাবার বিতরণ কর্মসূচি। যেখানে সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ ও খাবার। আয়োজনে উপস্থিত ছিলেন জিরো স্পেস ডাস্টের ড. মায়ামি, প্রকৌশলী-লেখক স্যারন, রেজাউর রহমান, সাকিবুল হাসান, ইব্রাহিম হাসান ও সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী এবং সাধারণ সম্পাদক এলেন। আয়োজকরা জানান, শুধু বই বিতরণ নয়—শিশুদের মাঝে মানবিকতা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। তাদের ভাষ্য, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে অসহায় শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর হাসিমাখা মুখ যেন পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। জিরো স্পেস ডাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।





মন্তব্য