২৫ সেপ্টেম্বর, ২০২৫
স্বদেশ › রাজনীতি

চিত্র:গুরুতর আহত ফারুক জমাদ্দার| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
কাঠালিয়া থানার পাটিখালঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসী মাসুম খান ও সামশুল হকের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ফারুক জমাদ্দার (৬৫) নামের এক বয়বৃদ্ধ ব্যাবসায়ী৷ আহত ফারুক জমাদ্দার এলাকায় খুবই সম্মানিত ও নিরীহ, ধার্মিক মানুষ বলে পরিচিত৷ এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, সন্ত্রাসী মাসুম খান ও সামশুল হক আওয়ামী লীগের সময়ে এলাকার ত্রাস ছিলো৷ ৫ তারিখের পটপরিবর্তনের পরেও তারা যাকে তাকে মারধোর, চাঁদা দাবি, জমি দখল ইত্যাদি কাজ করে আসছে৷ গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ ঘটিকায় নির্জন রাস্তায় বৃদ্ধ ফারুক জমাদ্দারকে জোর করে তুলে নিয়ে এলোপাতাড়ি কোপ দেয়৷ হকিস্টিক ও দেশি অস্র নিয়ে তার সাথে যোগ দেয় মাসুম খানের ক্রাইম পার্টনার আওয়ামী লীগের সন্ত্রাসী সামশুল হক৷ সন্ত্রাসীদের সাথে ছিলো কামাল হোসেন, আসমা আক্তার,মাহফুজা আক্তার ও নাসিমা বেগম৷ জানা যায় ধার্মিক বৃদ্ধ ফারুক জমাদ্দার এদেরকে বিভিন্ন অনৈতিক কাজে বাধা প্রদান করায় রেগে গিয়ে তারা বৃদ্ধকে মেরে ফেলার পরিকল্পনা করে৷ কিন্তু এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়৷ তাকে আমুয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ সন্ত্রাসী মাসুম খান দীর্ঘদিন ধরে পাটিখালঘাটা ও পাশের থানা মঠবাড়িয়ায় ভগিরথপুর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে৷ এই দুই এলাকার মানুষ তাদের অত্যাচারে মুখ খুলতেও ভয় পায়৷ তারা নিজেরা মানুষকে মেরে আবার নিজেরাই আগে গিয়ে মামলা করে বলে অভিযোগ আছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক জামায়াত নেতা ও মসজিদের ইমাম জানান, এই চক্রটি মাদকের ব্যাবসা করে৷ তারাই বিগত ১৬ বছর ভোট চুরি,কেন্দ্র দখল ইত্যাদি করে আসছে৷ এলাকায় ত্রাস সৃষ্টি করেছে৷ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কাঠালিয়া থানার প্রশাসনের প্রত্যক্ষ মদদে তারা অনৈতিক কর্মকাণ্ড করতো৷ কিন্তু এখনকার ওসি সাহেব ভালো মানুষ৷ তার কাছে এই সন্ত্রাসীদের হাত থেকে নিস্তার চায় সাধারণ মানুষ৷ অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী৷
মন্তব্য:০