শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৩ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:কারাবন্দী ইরানি মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

কারাবন্দী নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি

কারাবন্দী ইরানি মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার ও নোবেল শান্তি পুরস্কার কমিটি। তাঁকে দ্রুত উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৫৪ বছর বয়সী নার্গিসকে উত্তর-পশ্চিম ইরানের একটি কারাগার থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা দিতে দেরি করা হয়েছে। নার্গিসের ভাই হামিদরেজা মোহাম্মাদি বিবিসিকে জানান, হঠাৎ তাঁর রক্তচাপ মারাত্মকভাবে কমে গেছে এবং চিকিৎসকেরা এখনো তা স্বাভাবিক করতে পারেননি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্র, ফুসফুস ও রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন নার্গিস। গত মাসে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে সন্দেহ করা হলেও কারা কর্তৃপক্ষ যথাসময়ে তাঁকে হাসপাতালে নিতে রাজি হয়নি। হামিদরেজা বলেন, তেহরানের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হলে পরিচিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারবেন। একই দাবি তুলেছেন নোবেল শান্তি পুরস্কার কমিটির প্রধান ইয়ুর্গেন ওয়াটনে ফ্রিডনেস। রয়টার্সকে তিনি বলেন, নার্গিসের জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া নার্গিস মোহাম্মাদি দীর্ঘদিন ধরে ইরানে মানবাধিকার ও নারীর স্বাধীনতা নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইরানি কর্তৃপক্ষের সমালোচনা করায় একাধিকবার তাঁকে গ্রেপ্তার ও দণ্ডিত করা হয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স





মন্তব্য