শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।| |ক্রেডিট : ইন্টারনেট

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

কানাডার বনাঞ্চলে চলমান দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, কানাডার ‘অবহেলার’ কারণে যুক্তরাষ্ট্রের পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির জন্য কানাডীয় পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপেরও হুমকি দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে মার্কিন স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ‘অপ্রয়োজনীয়ভাবে নোংরা ও অস্বাস্থ্যকর বায়ুর’ শিকার হচ্ছে। তার দাবি, কানাডার ‘ইচ্ছাকৃত অবহেলার’ ফলে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে এবং এর প্রতিফলন কানাডার ওপর আরোপিত ট্যারিফে দেখা যাবে। তিনি আরও জানান, এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন। অন্যদিকে কানাডার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী এলিনর ওলজেউস্কি এক বিবৃতিতে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট শুষ্ক আবহাওয়া ও দাবানলের ঝুঁকি মোকাবিলায় ২০২০ সাল থেকে কানাডা সরকার বন সংরক্ষণ ও অগ্নি প্রতিরোধে ১২ বিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগ করেছে। তিনি বলেন, সীমান্তবর্তী দাবানল নিয়ন্ত্রণে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে এবং বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার জননিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ব্রিটিশ কলাম্বিয়ার থম্পসন রিভার্স ইউনিভার্সিটির অধ্যাপক মাইক ফ্লানিগান বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে চরম আবহাওয়া ও দাবানলের ঘটনা বাড়ছে। তিনি এ ধরনের দুর্যোগকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে উল্লেখ করেন। প্রসঙ্গত, ২০২৫ সালে ক্ষমতায় এসে ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপ করেছিলেন। আগামী রোববার ফিফা বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে ট্রাম্প ও মার্ক কার্নির সাক্ষাৎ হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর কানাডার অন্টারিও প্রদেশে সাড়ে ছয় লাখ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। অন্যদিকে ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রেও চলতি বছর প্রায় ৩৭ লাখ একর বনভূমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: রয়টার্স।





মন্তব্য