শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:তথ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলন| |ক্রেডিট : সিএমজি

জুলাইয়ের শেষ সপ্তাহে জাপানে ফ্লাইট পুনরায় চালুর লক্ষ্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোমবার তথ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাণিজ্যিক বাস্তবতা ও বিমান সংকটের কারণে রুটটির ফ্লাইট স্থগিত করা হয়েছিল। তবে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জনসম্পর্কের প্রেক্ষাপটে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানের কর্তৃপক্ষের নিরাপত্তা নিরীক্ষা শেষ হওয়ার পরই ফ্লাইট চালু করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় প্রয়োজন হওয়ায় ২৭ জুলাইকে সম্ভাব্য সময়সূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ জন্য ব্যবহার করা হবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ। এ ছাড়া আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে যাত্রী চাহিদা ও বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার ওপর ভিত্তি করে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, জাপানে বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও সম্প্রসারিত হচ্ছে। এ বাস্তবতায় ঢাকা-নারিতা রুট পুনরায় চালু হলে অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।





মন্তব্য