শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠ডেস্ক রিপোর্ট:


১৬ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক › None

মন্তব্য:০

News Picture

চিত্র:লিন চিয়ান| |ক্রেডিট : সিএমজি

জনসাধারণকে বিভ্রান্ত করছে জাপানের কিছু মহল:চীন

একশ্রেণীর জাপানি রাজনীতিবিদ ও গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বিভ্রান্ত করার এবং তাদের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে, যা দায়িত্বজ্ঞানহীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, গত ১৫ নভেম্বর (শুক্রবার), এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। মুখপাত্র লিন বলেন, জাপানি ডানপন্থী ও জাপানি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে চীনা কূটনীতিকদের বিরুদ্ধে কিছু চরম ও হুমকিমূলক বক্তব্য রয়েছে। চীন এতে উদ্বিগ্ন এবং জাপানকে এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার, তদন্ত করার, ও এ ধরণের আচরণ বন্ধ করার দাবিও জানাচ্ছে। তিনি আরও বলেন, জাপান সরকারকে সমস্যার মূল খুঁজে বের করতে এবং অবিলম্বে এমন গুরুতর মন্তব্য সংশোধন ও প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সূত্র: অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য