১৩ মার্চ, ২০২২
কমিউনিটি › জাতীয়
চিত্র:ওমেন্স কাউন্সিলের অনুষ্ঠানে| |ক্রেডিট : নিজস্ব
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এই মূল প্রতিপাদ্যের আলোকে উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে। স্থানীয় সময় ৮ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনস্থ হিমালয় এমপোরিয়াম হলে আন্তর্জাতিক নারী দিবসের জমকালো আয়োজন করে উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শত শত প্রবাসি ও অস্ট্রেলিয়ান সরকারের চারস্তরের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। কানায় কানায় পূর্ণ অনুষ্ঠানস্থলটি ছিল ‘বেগুনি রঙের পোশাকে সজ্জিত প্রবাসি নারী এবং স্যুট কোট পরিধান করা পুরুষদের পদচারণায় মুখর’। নারী দিবস অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন অস্ট্রেলিয়ান লিবারেল পার্টি লাকেম্বা শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটো। নতুন প্রজন্মের ছোট্ট শিশু শায়ান ইয়াছার জামানের ক্বোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।অনুষ্ঠানের মূল পর্বে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন উইমেনকাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা ও সাধারণ সম্পাদক তিশা তানিয়া। এই সন্ধ্যায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়ার স্থানীয় এবোরজিনাল প্রতিনিধি ফিল দত্তি, কনসুলেট জেনারেল খন্দকার মাসুদুলআলম, মার্ক কৌর এমপি ( মন্ত্রী, মাল্টিকালচারিজম ও সিনিয়র), টনি বার্ক এমপি (শ্যাডো মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স ও আর্টস এবং ম্যানেজার অপজিশন বিজনেস), উইন্ডি লিন্ডসে এমপি, খাল আসফোর (মেয়র, ব্যাংকসটাউন- ক্যান্টারবারিসিটি কাউন্সিল), ডাক্তার আয়াজ চৌধুরী (সভাপতি, ইউনাইটেড বাংলাদেশী এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া) ও জাহাঙ্গীরআলম ( প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, টেলিঅজ)। হিমা জোয়ার্দারের সাবলিল উপস্থাপনয় অনুষ্ঠানের প্রথম পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ওসংগীত পরিবেশন। বিশ্ব নারী দিবস অনুষ্ঠানে সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনেরনেতা, অস্ট্রেলিয়ার মূলধারার রাজনৈতিক নেতা, ফেডারেল এমপি, রাজ্যের এমপি, কাউন্সিলর, ব্যবসায়ী, শিল্পী ওকলাকুশলীসহ সর্বস্তরের প্রবাসিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নব নির্বাচিত বাংলাদেশি অস্ট্রেলিয়ান কাউন্সিলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়ার এই অনুষ্ঠানটিতে সর্বাত্মকভাবে সহায়তা করেছে টেলিঅজ। রাতের ফুলকোর্স ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
image : সাজেদা আক্তার | credit : নিজস্ব
image : নৃত্য | credit : নিজস্ব
image : ওমেন্স কাউন্সিলের অনুষ্ঠানে | credit : নিজস্ব
মন্তব্য:০