শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:(আইআরসি)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।| |ক্রেডিট : ছবি:মন্ত্রণালয়

জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে আইআরসির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আইআরসির এশিয়া অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক হাসিনা রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় সংস্থাটির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ এবং অ্যাডভোকেসি ও কমিউনিকেশন প্রধান শাবিরা নূপুরও উপস্থিত ছিলেন। বৈঠকে হুমায়ুন কবির বলেন, দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আইআরসির সঙ্গে একটি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা যেতে পারে। এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জনগণের সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সহনশীলতা তৈরি এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আলোচনায় উভয় পক্ষ জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই স্থিতিস্থাপকতা গড়ে তুলতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। এ সময় ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ বৈঠক বাংলাদেশ ও আইআরসির মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন সহযোগিতার সম্ভাবনাও সৃষ্টি করবে। সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।





মন্তব্য