শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৮ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:SBs64 (Subsidiary Bodies 64) অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

জলবায়ু অর্থায়ন ও ক্ষয়ক্ষতি ইস্যুতে জোর, COP31 সামনে রেখে বাংলাদেশের কৌশল নির্ধারণ

জার্মানির বন শহরে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন (UNFCCC)-এর সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত এ সভায় চলমান SBs64 (Subsidiary Bodies 64) অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ, বিভিন্ন আলোচনায় দেশের অবস্থান এবং অর্জিত অগ্রগতির বিষয়গুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য আগামী COP31 সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি, অগ্রাধিকারমূলক বিষয় এবং কৌশলগত কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় COP31-এ বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকর ও সুসংহতভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম, ক্ষয়ক্ষতি (Loss and Damage), প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে ফলপ্রসূভাবে উপস্থাপনের জন্য প্রতিনিধিদলের সদস্যদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় চলমান বৈশ্বিক জলবায়ু আলোচনা, সম্ভাব্য চ্যালেঞ্জ, নতুন সুযোগ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে মতবিনিময় হয়। ড. সাইমুম পারভেজ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার পাশাপাশি সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উল্লেখ করা হয়, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে একটি দায়িত্বশীল ও গঠনমূলক অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার প্রতিও বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।





মন্তব্য