১৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্বদেশ › রাজনীতি

চিত্র:অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি| |ক্রেডিট : সংগ্রহীত
বিএনপির অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারা ফুলেল শ্রদ্ধা অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিয়াকত আলী স্বপন, সহ-সভাপতি কামরুল হাসান আজাদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী শিশির, জিসাসের সহ-সভাপতি তাসলিমা কবির, রানা মোহাম্মদ সুমন, অহিদুল ইসলাম অপু, লিটন মজুমদারসহ আরও অনেকে। এ সময় নেতৃবৃন্দ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অর্জিত বিশাল বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, দলীয় ঐক্য, আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা থেকেই এ বিজয় সম্ভব হয়েছে। তারা ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য:০